
তারিখ:-১৮/০১/২০২৬. বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও বোয়ালখালীউপজেলার ব্যবস্হাপনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।
গত(১৬ জানুয়ারি)শুক্রবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় বোয়ালখালী উপজেলার ব্যবস্হাপনায় ৪৪২ ও ৪৪৩ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক,কোর্সের কোর্স লিডার প্রবীর কুমার মজুমদার”র” সঞ্চালনায় অনুষ্ঠিানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খসরু পারভেজ, এসময় প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, সুন্দর সুশৃংখল ও উন্নত জীবন গড়তে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিভিন্ন অনুষ্ঠানে, দুর্যোগে কিংবা আর্তমানবতার সেবায় স্কাউটেরা যে,ভূমিকা পালন করে তা প্রশংসার দাবিদার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীরা বিপদগামী হওয়া থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি সামাজিক, পারিবারিক ও সৃজনশীল কাজে নিজেদের মেধার স্বাক্ষর রাখে।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ৪৪৩ তম কোর্সের কোর্স লিডার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, স্কাউটার মোহাম্মদ সোলায়মান, প্রজীব কুমার বড়ুয়া, ফারুক ইসলাম,মোহাম্মদ শওকত হোসেন, এসএম গোলাম মোস্তফা, ও বোয়ালখালী উপজেলা সম্পাদক নুরুল আকতার প্রমূখ।