1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চালিভাঙ্গা ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে বেগম খালেদা জিয়ার শোকসভা ও বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মতবিনিময় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চালিভাঙ্গা ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে বেগম খালেদা জিয়ার শোকসভা ও বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মতবিনিময়

কাউসার আহম্মেদ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পঠিত

কুমিল্লা জেলায় মেঘনা উপজেলার অন্তর্গত চালিভাঙ্গা ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন এবং ভোটের মাঠের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চালিভাঙ্গা ইউনিয়ন শাখার যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান দুলাল সরকার। এ সময় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। মানুষ আজও প্রার্থনা করছে। প্রবাসী ভাইদের অর্থায়নে এই দোয়া মাহফিল আয়োজন আমাদের রাজনৈতিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ সরকার, মাসুদ রানা ও স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভোটের মাঠে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অর্থায়ন ও নৈতিক সমর্থনে চালিভাঙ্গা ইউনিয়নে এ ধরনের রাজনৈতিক ও ধর্মীয় আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে চালিভাঙ্গা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ