
মো: হামিম রানা (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
দিনাজ–৩০ নম্বর রেজিস্ট্রেশনভুক্ত রাণীশংকৈল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি রবিবার রাত ৯টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম জাহিদ, এমপি পদপ্রার্থী, ঠাকুরগাঁও–৩ আসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি প্রদীপ সাহা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কামাল পারভেজ।
আরো উপস্থিত ছিলেন মো. মহসিন আলী, সাধারণ সম্পাদক , রাণীশংকৈল পৌর বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব-এর সভাপতি মো. হযরত আলী, কার্যনির্বাহী সদস্য ও দিনাজ–৩০, যুগ্ম আহ্বায়ক ও যুবসংঘ রানীশনকৈল এর সহ- সভাপতি মো. মুক্তারুল ইসলাম ভুট্টোসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।