1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সব দলমতের ঊর্ধ্বে - শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সব দলমতের ঊর্ধ্বে – শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু

মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

ফরিদপুরে সালথায় গনঅধিকার পরিষদের আয়োজনে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু (ফরিদপুর -২সালথা ও নগরকান্দা) তার গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্রের মাতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতীক দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সব দলমতের ঊর্ধ্বে সারা বাংলাদেশে একজন অভিভাবক দায়িত্বশীল নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার তিনি শুধু তাই নয় উনি উনার আপোষহীন চরিত্রের মধ্যে দিয়ে নেতৃত্বের রাজনৈতিক মানবিক ও গুণাবানি মধ্যে দিয়ে উপমহাদেশের একজন কিংবদন্তী নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আজ (১৮ জানায়নি) বিকেলে সালথা সরকারি কলেজ সংলগ্ন ফরিদপুর – গনঅধিকার পরিষদ আয়োজিত বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠিনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন মরহুমা বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন। আমি এই দোয়া মাহফিল থেকে উনার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং আল্লাহতালা যেন উনাকে জান্নাতবাসী করেন। সালথা – নগরকান্দা এখন আর অন্য কোন দল নাই।দল আছে ওবায়দুর রহমানের দল শামা ওবায়েদের দল আছে শুধু ধানের শীষের দল। যদি তাই সঠিক হয়ে থাকে দল মত নির্বিশেষে যারা সেখান থেকে নেতৃত্ব দেন সকলের কাছে আমি অনুরোধ করবো সবাই মিলে ভোট চাওয়ার ব্যবস্থা করুন। এবং সবাই মিলে জনসাধারণ ও প্রতিটি পরিবারের কাছে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাতে হবে। ফরিদপুর জেলা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সালথা উপজেলা উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুনার রশিদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী , জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমারত হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম, নগরকান্দা উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক ফরহাদ মাতুব্বার, সদস্য সচিব নাহিদ হাসান।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ