1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন, এলাকায় তীব্র ক্ষোভ: - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন, এলাকায় তীব্র ক্ষোভ:

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পঠিত

কুড়িগ্রাম উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাঝবিল এলাকায় গঙ্গারাম নালা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জানজায়গীর ও রুপার খামার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে এবং আশপাশের আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধরনের ড্রেজার মেশিন ও ট্রাক্টর এবং জাম ট্রাক ব্যবহার করে সন্ধ্যা থেকে ভোর ৪,টা পর্যন্ত—একটার পর একটা গাড়িতে দ্বিগুণ মাটি কেটে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এতে খালের তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং যোগাযোগ ব্যবস্থার মারাত্মক অবনতি ঘটতেছে।

জানজায়গীর স্কুলের পার্শ্ববর্তী ধূধূ পাতার এলাকা, যা ধরনীবাড়ি, মাঝবিল ও রুপার খামারের সীমান্তবর্তী। মীনা বাজার থেকে রুপার খামারের শেষ মাথা পর্যন্ত সড়কে ভারী যান চলাচলের কারণে ধুলো, কাদা ও ভাঙাচোরা রাস্তা জনদুর্ভোগ বাড়িয়েছে।

এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, রাতের আঁধারে অবাধে মাটি-বালু লুটপাট চললেও কার্যকর নজরদারির অভাব রয়েছে। তাই তারা অবিলম্বে অবৈধ উত্তোলন বন্ধ করে, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এবং এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ