1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিডি মেঘনা নিউজের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিডি মেঘনা নিউজের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত

সারাদেশে পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি মেঘনা নিউজ ২৪–এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
শনিবার দুপুরে ১টায় বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠী) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জুলফিকার আলী সাহা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।
অনুষ্ঠানের শুরুতে বিডি মেঘনা নিউজের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিডি মেঘনা নিউজ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ নুর নবী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আনছার আলী, জামায়াত নেতা মোঃ ইলিয়াসুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব ওয়ানের সভাপতি নবাব আলী, বিডি মেঘনা নিউজ রাণীশংকৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মাজেদুর রহমান হৃদয়সহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সঠিক ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন এবং জাতিকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের কলমই জাতির বিবেক—এই কলম যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে।
শেষে বক্তারা বিডি মেঘনা নিউজের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ