
কলেজের পুকুর থেকে ৭টি ককটেল বোমা সদৃশ্য উদ্ধার আতঙ্কে এলাকাবাসি
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করলো যৌথবাহিনি।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা এসব বস্তু দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে জাহাঙ্গীর নামে এক যুবক পিয়ার আলী ডিগ্রি কলেজের পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল টান দেন। জাল টান শেষ হওয়ার পর সকাল ৮টার দিকে জালের সঙ্গে একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগটির ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় ৭টি বোমা সদৃশ বস্তু দেখতে পান তিনি।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ আসে এবং যৌথ বাহিনীর ৮ ইন্জিনিয়ার ব্যাটিলিয়ান টিম এসে ঘটনাস্থলে ককটেল গুলো নিরাপদে সরিয়ে নিয়ে যায়।
পুকুরের ইজারাদার জাহাঙ্গীর বলেন,আমি কলেজ পুকুরটি লিজ নিয়েছি। আজ সকালে লোকজন নিয়ে মাছ ধরছিলাম। জাল টানার সময় একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগের ভেতরে ইট বাঁধা কিছু বোমা সদৃশ বস্তু দেখতে পাই। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এলাকাবাসী বলছে এরকম ঘটনা আগে কখনো দেখেনি তারা। এক প্রকার আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।