1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গণভোটে ভোটার সচেতনতা বাড়াতে জামালগঞ্জে অবহিতকরণ উঠান বৈঠক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণভোটে ভোটার সচেতনতা বাড়াতে জামালগঞ্জে অবহিতকরণ উঠান বৈঠক

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে, যা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

বক্তারা গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

১৫.০১.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ