1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

তীব্র শীতে শিক্ষার পরিবেশ যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে জয়পুরহাটে শীতার্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

গতকাল দুপুর ২টায় শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম,অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রশিবির নিছক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক ও কল্যাণমুখী ছাত্রসংগঠন। তীব্র শীতে সাধারণ শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এবং তাদের পড়াশোনার গতি স্বাভাবিক রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আগত শিক্ষার্থীরা। তারা এমন মানবিক উদ্যোগের জন্য ছাত্রশিবির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ