মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদস্যদের মিলনমেলা ও মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ সদরস্থ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আজিজুর রহমান (বড় বাজার)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আরেক উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে জনাব মোঃ আলহাজ্ব আবু তাহের মিয়া অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তার পরিবর্তে জনাব রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি আল হালাল ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এবং আহবায়ক, নিরাপদ সড়ক চাই (নিসচা), কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।
এছাড়া সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম (বকুল মিয়া), চপসেরা আল হালাল ফাউন্ডেশন এবং প্রোপাইটর, ইফতি ফার্নিচার মার্ট।
অনুষ্ঠানের স্বাগত ও অভ্যর্থনা বক্তব্য দেন আল হালাল ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ আশিকুর রহমান তানভীর। তিনি সংগঠনের পাঁচ বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভায় বক্তারা আল হালাল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
শেষ পর্যন্ত মিলনমেলা, সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আল হালাল ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়।