1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় যৌথবাহিনী ও পুলিশের বিশেষ চেক পোস্ট পরিচালনা করা হয় - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় যৌথবাহিনী ও পুলিশের বিশেষ চেক পোস্ট পরিচালনা করা হয়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর)প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় সড়কের শৃঙ্খলা ও জনসাধারণের জান মালের নিরাপত্তার লক্ষ্যে সালথার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন সেনাবাহিনী ও পুলিশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন যেমন, মোটরসাইকেল প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই সহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাক তল্লাশি করে। সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ বলেন, সালথা একটি সংঘর্ষ প্রবণ এলাকা। এখানে মাঝেমধ্যেই সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন সামনে রেখে সহিংসতা আরো বাড়ার আশঙ্কায় ছিল জনসাধারণ। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
সেনাবাহিনী টহল ও সৎপরতায় জনমনে ফিরে এসেছে নিরাপত্তাবোধ ও আস্থার অনুভূতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। জনসচেতনা সৃষ্টিতে কাজ করছি। যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। সালথা ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। আজকের মত বিভিন্ন চেক পোস্ট ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী এবং ফেরারী আসামী গ্রেফতারের মাধ্যমে সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে। এছাড়াও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা প্রদানকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোন শক্তিকেই কঠোর হস্তে দমন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ