1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাজীপুরে জেলের জালে পুকুর থেকে উঠে আসলো বোমা সদৃশ্য ৭ টি ককটেল। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে জেলের জালে পুকুর থেকে উঠে আসলো বোমা সদৃশ্য ৭ টি ককটেল।

রুবিয়া বেগম( স্টাফ রিপোর্টার) ‎
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

‎কলেজের পুকুর থেকে ৭টি ককটেল বোমা সদৃশ্য উদ্ধার আতঙ্কে এলাকাবাসি


‎গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করলো যৌথবাহিনি।

‎শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা এসব বস্তু দেখতে পান।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে জাহাঙ্গীর নামে এক যুবক পিয়ার আলী ডিগ্রি কলেজের পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল টান দেন। জাল টান শেষ হওয়ার পর সকাল ৮টার দিকে জালের সঙ্গে একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগটির ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় ৭টি বোমা সদৃশ বস্তু দেখতে পান তিনি।

‎বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
‎ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ আসে এবং যৌথ বাহিনীর ৮ ইন্জিনিয়ার ব্যাটিলিয়ান টিম এসে ঘটনাস্থলে ককটেল গুলো নিরাপদে সরিয়ে নিয়ে যায়।

‎পুকুরের ইজারাদার জাহাঙ্গীর বলেন,আমি কলেজ পুকুরটি লিজ নিয়েছি। আজ সকালে লোকজন নিয়ে মাছ ধরছিলাম। জাল টানার সময় একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগের ভেতরে ইট বাঁধা কিছু বোমা সদৃশ বস্তু দেখতে পাই। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

‎এলাকাবাসী বলছে এরকম ঘটনা আগে কখনো দেখেনি তারা। এক প্রকার আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ