1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেঘনায় ৮ বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে আটক করেছে -১ জন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেঘনায় ৮ বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে আটক করেছে -১ জন

কাউসার আহম্মেদ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ০৮ (আট) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির (৬০)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ভাওরখোলা গ্রামের উত্তর পাড়ার এক শিশু (৮) এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির একই গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের আত্মীয় বলে জানা গেছে। শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে বুধবার (১৪ /০১/২০২৬ ) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তবে পরিতাপের বিষয় হলো, ঘটনার পর অভিযোগকারীরা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গড়িমসি করছেন বলে জানা গেছে। স্থানীয় সাংবাদিকদের লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনো ।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরেই ভাওরখোলা ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, সবার মধ্যে । বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই এমন নৃশংস ঘটনার ঘটনায় হতবাক হয়ে পড়েছেন । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তিরা এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে থাকে।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, স্থানীয় সাংবাদিকদের লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি কিছু । লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বলে জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ