1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিরামপুরের জাকারিয়া ইসলাম শান্ত অসুস্থ বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা এক সংগ্রামী সন্তানের গল্প - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিরামপুরের জাকারিয়া ইসলাম শান্ত অসুস্থ বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা এক সংগ্রামী সন্তানের গল্প

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

বিরামপুরের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো গর্বের আরও একটি সাফল্য। ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেরা খেলোয়াড় (Man of the Tournament) নির্বাচিত হয়েছেন বিরামপুরের কৃতি সন্তান জাকারিয়া ইসলাম শান্ত।

দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন। শান্তর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়; এটি বিরামপুর উপজেলার ক্রীড়াঙ্গনের জন্যও এক অনন্য অর্জন।

শান্তর এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলাবদ্ধ অনুশীলন ও অদম্য আত্মবিশ্বাস। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ নিয়ে বেড়ে ওঠা এই তরুণ খেলোয়াড় ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করে তুলেছেন বড় মঞ্চের জন্য।

এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এক আবেগঘন পারিবারিক গল্প। জাকারিয়া ইসলাম শান্তর বাবা মোজাফফর হোসেন, যিনি বিরামপুর পৌরসভার চারবার নির্বাচিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি চেক আপ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। শয্যাশায়ী বাবার আজীবনের স্বপ্ন—একদিন তাঁর ছেলে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবে, দেশের পতাকা বুকে ধারণ করে মাঠে নামবে।

ছেলের প্রতিটি সাফল্য যেন নতুন করে শক্তি ও আশার আলো জ্বালাচ্ছে অসুস্থ বাবার চোখে। বাবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে জাকারিয়া ইসলাম শান্ত।

এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা মনে করছেন, শান্তর এই অর্জন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তার পথচলাকে আরও সুদৃঢ় করবে। বিরামপুরবাসী গর্বের সঙ্গে তার পাশে রয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ