
টাঙ্গাইল সখীপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চারিবাইদা বাজার জামে মসজিদের পেশ ইমাম,ক্বারী আব্দুল রশিদ মৌলভী সাহেবের সুদীর্ঘ ৫২ বছরের গৌরবোজ্জ্বল কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ জানুয়ারি-২০২৬ মঙ্গলবার বাদ যোহর এই সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন চারিবাইদা বাজার মসজিদ কমিটি ও সমাজবাসী।
ক্বারী আব্দুল রশিদ মৌলভী সাহেবের পিতা প্রয়াত ইদ্রিছ আলী মুন্সীও নিয়োজিত ছিলেন ইমামতি পেশায় আর তাই বাবার হাত ধরেই ইমামতি পেশায় আশা হয় ক্বারী আব্দুর রশিদ মৌলভী সাহেবের। ছাত্র জীবন থেকেই তিনি ইমামতি করেন তবে ১৯৭৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ইমামতি শুরু করেন। ইমামতির পাশাপাশি তিনি উপজেলার সর্ববৃহৎ মাদরাসা নামদারপুর ফাজিল ডিগ্রি মাদরাসায় শিক্ষকতা জীবন শুরু করেন ১৯৮১ সালে এবং সেখান থেকে অবসর গ্রহণ করেন ২০২০ সালে। দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা জীবন ৬ বছর আগে শেষ করলেও ইমামতিতে তিনি অর্ধশত ৫২ বছর পার করেন। তার শিক্ষকতা ও ইমামতি জীবনে অনেক ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খি অনেকেই দেশের সর্বোচ্চ আসনে রয়েছেন। তার অনেক ছাত্রই তার সহকর্মী হয়েছেন।
দীর্ঘ ৫২ বছর ধরে তিনি নিষ্ঠা,সততা ও আল্লাহ্ ভীতির সঙ্গে ইমামতি ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রেখে এলাকার মুসল্লি ও সমাজের জন্য আলোকবর্তিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আর তাই এখন ৮১ বছর বয়সে এসে বয়সের ভারে নুয়ে পরেছেন এখন তার মসজিদে আসাটাই প্রায় কঠিন হয়ে পরেছে। এমতাবস্থায় উনার জীবনের শেষ দিন পর্যন্ত উনি ইমামতি করুন মসজিদ কমিটি ও সমাজবাসীর ইচ্ছা থাকা সত্বেও উনাকে আর এই পেশাতে রাখা সম্ভব হচ্ছেনা। আর তাই উনার সম্মানার্থে উপজেলায় এই প্রথম একজন ইমামকে গণসংবর্ধনার আয়োজন করেন যা উপজেলায় প্রথম।
ক্বারী আব্দুর রশিদ মৌলভী সাহেব ২০০৬ সালে উপজেলা প্রশাসন ও উপজেলা ইমাম সংঘের মাধ্যমে উপজেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ক্বারী আব্দুর রশিদ মৌলভী সাহেব কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, উপহার প্রধান করা হয় এবং প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল বহর শোভাযাত্রার মাধ্যমে কয়েকটি গ্রাম পদক্ষিণ করে রাজকীয় পরিবেশে তার বাড়িতে পৌছে দেওয়া হয়।
সংবর্ধনা ও দোয়া মাহফিলে কয়েক গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন এবং এর মধ্য বক্তব্য রাখেন অত্র মসজিদের ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মো.আবুল হাশেম সিকদার, মসজিদের সাবেক সভাপতি মো.আলমগীর হোসেন মেম্বার,সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর সরকার হিরু,১০নং বড়চওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কুতুবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আল-আমীন,বড়চওনা-কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.নাজমুল আলম,নামদারপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো.মাহমুদুল হাসান সহ প্রমূখ।
বক্তব্যে ক্বারী আব্দুর রশিদ মৌলভীর সু-দীর্ঘ কর্মময় জীবনের অসামান্য অবদানের কথা আলোচনা করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পরেন এবং কান্নায় ভেঙে পরেন।
উপজেলায় এই প্রথম একজন মসজিদের ইমামকে সম্মান জানানোটা সমাজের ইতিবাচক হিসেবে দেখছেন সকলেই। সেই সাথে ইমামের গুরুত্ব ও সম্মানের কথা চিন্তা করে এমন সংবর্ধনা সমাজে বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে। আর তাই ইমামদের যেন আমরা সব সময় সম্মান ও গুরুত্ব দেই তবেই আমাদের এই সমাজ হবে সুন্দর।
সমাজবাসীর ও এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ ক্বারী আব্দুর রশিদ মৌলভীর এই দীর্ঘ সময়ের ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে অনুষ্ঠানে বিশেষ দোয়া করা হয়,যাতে আল্লাহ তায়ালা তাঁকে সুস্থতা,দীর্ঘায়ু ও পরকালীন কল্যাণ দান করেন সেই প্রত্যাই সকলের।