1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার দোয়াটি এলাকায় সড়ক দুর্ঘটনা: খাদে উল্টে পড়ল মালবাহী ট্রাক, অল্পের জন্য রক্ষা পেল চালক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার দোয়াটি এলাকায় সড়ক দুর্ঘটনা: খাদে উল্টে পড়ল মালবাহী ট্রাক, অল্পের জন্য রক্ষা পেল চালক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মোঃআবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে খাদে উল্টে গেছে। বুধবার (১৮ জানুয়ারি) রাতের দিকে সাচার–কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাল বোঝাই করে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করা ট্রাকটি সাচার–কচুয়া সড়কের দোয়াটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির চাপ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।
খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে একটি রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে সাচার পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ডিউটি অফিসার মোঃ কবির হোসেন বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা করি। সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় মালামালের তেমন ক্ষয়ক্ষতি না হলেও ট্রাকটি উল্টে যায়। তবে চালকসহ সংশ্লিষ্ট সবাই অক্ষত ও নিরাপদ রয়েছেন।
পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ