
তারিখ:-১৪/০১/২০২৬.
বাংলাদেশ জাতীয় স্কাউটসের উপদেষ্টা সাথে চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত(৮ জানুয়ারী)বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ জাতীয় স্কাউটসের উপদেষ্টা মোঃ এহসানুল হক এর চট্টগ্রাম আগমন উপলক্ষে সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ফুলেল শুভেচছাসহ অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস সম্পাদক এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি, নির্বাহী কমিটির সহযোজিত সদস্য মোহাম্মদ ফেরদৌস আকতার এএলটি, কর্ণফুলী উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ শাহাবুদ্দিনসহ চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.জিয়া উদ্দীন,চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া,ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলা, উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় উপদেষ্টা চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও স্কাউটস আন্দোলন আরো গতিশীল এবং বেশি বেশি শিশু কিশোরদের এই আন্দোলনে সম্পৃক্তকরণের আহবান জানান।