1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠনের সেবামূলক কার্যক্রম অব্যাহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠনের সেবামূলক কার্যক্রম অব্যাহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন। ২০১৮ সাল থেকে সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সৌদি আরব প্রবাসী মোঃ বেলাল ফকিরের প্রতিষ্ঠা ও সভাপতিত্বে সংগঠনটি স্থানীয়ভাবে একটি সুসংগঠিত ও বিশ্বাসযোগ্য মানবিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।

সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ বেলাল ফকির। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কুয়েত প্রবাসী মোঃ ফরহাদ হোসাইন ফকির (আর্মি)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন সৌদি প্রবাসী মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সৌদি প্রবাসী মোঃ বেলাল হোসাইন।

প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন সৌদি প্রবাসী মোঃ দুলাল শেখ এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন সৌদি প্রবাসী মোঃ মনির হোসাইন পর্দানি। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মোঃ মাজহারুল ইসলাম বেপারী এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন কুয়েত প্রবাসী  মোঃ নেয়ামুল হক মন্ডল। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সৌদি প্রবাসী  মোঃ আতাউর রহমান মন্ডল।

সংগঠনের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রাকিবুল হাসান মোস্তাক, মোঃ আবুল কালাম মীর, মোঃ ফিরুজ আলী মীর ও মোঃ সিরাজুল ইসলাম মীর।
সংগঠনটির কার্যক্রমের কেন্দ্রস্থল ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউলাদী পশ্চিমপাড়া, রাকিবের মোড় এলাকায় অবস্থিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও সংগঠনটি আরও ব্যাপক পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ