1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দলিল লেখকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসের টি.সি শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালাটি রেজিস্ট্রারের কার্যালয়, বিরামপুর, দিনাজপুরের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার জনাব হিমেল বাহার শুভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার (ডিআর) জনাব মোঃ সাজেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার বলেন, দলিল প্রণয়নের ক্ষেত্রে আইনগত সঠিকতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল বা অবহেলা ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। তাই দলিল লেখকদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বচ্ছ, নির্ভুল ও নিরপেক্ষ দলিল প্রণয়নই জনগণের আস্থা অর্জনের প্রধান মাধ্যম। দলিল লেখকদের সততা ও দক্ষতার ওপরই ভূমি সংক্রান্ত সেবার মান অনেকাংশে নির্ভর করে।
সভাপতির বক্তব্যে সাব-রেজিস্ট্রার হিমেল বাহার শুভ বলেন, দলিল লেখকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। একই সঙ্গে তিনি জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়ার বিষয়ে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী দলিল লেখকদের সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও জনবান্ধব, গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর দলিল লেখক সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলার ৫০ জনের অধিক দলিল লেখক। কর্মশালাটি দলিল লেখকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া ফেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ