1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জের ভীমখালীতে গণভোট অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

জামালগঞ্জের ভীমখালীতে গণভোট অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোওয়াগাঁও বাজারে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় নোওয়াগাঁও বাজারের আজিজ মার্কেট প্রাঙ্গণে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জনগণকে সচেতন হয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নোওয়াগাঁও বাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান, ভীমখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওকিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

বক্তারা গণভোট ও সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

১৩.০১.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ