1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আবাদী জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটলে ফোন পেয়ে ঘটনা স্থলে ম্যাজিস্ট্রেট - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আবাদী জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটলে ফোন পেয়ে ঘটনা স্থলে ম্যাজিস্ট্রেট

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাত ভিটা নামক জায়গা থেকে একটি আবাদী জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় চলমান রাস্তা সংস্কারের সময় ট্রাক্টর যাওয়া আসার কারনে রাস্তা দু’পাশে মাটি ভেঙ্গে পড়লে মাটি ভর্তি ট্রাক্টর আটকিয়ে উলিপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম মেহেদী হাসান কে ফোন করেন রাস্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা। ফোন পেয়ে তাৎক্ষণিক সময়ে সহকারী কমিশনার ( ভূমি ) এস এম মেহেদী হাসান ঘটনা স্তলে দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা এবং পান্ডুল ইউনিয়নের ভুমির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সেখানে পাঠানো হলে তারা এসে মানা করলেও দুদিন পর আবার সেখান থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করে। একইভাবে আবারও ফোন পেয়ে সহকারী কমিশনার ( ভূমি ) এস এম মেহেদী হাসান ঘটনা স্তলে এসে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং দ্বিতীয়বার আবারো মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়নের ভুমি কর্মকর্তা ও উলিপুর থানা প্রশাসন সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ