1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন , ক্ষয় ক্ষতি প্রায় ২০ লাখ টাকা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন , ক্ষয় ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ঘেরমালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

‎জানা গেছে,সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

‎ঘের মালিক মোফাজ্জল হোসেন জানান, রোববার দিবাগত রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে সটকে পড়ে আমি ভোরে এসে  দেখি পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।

‎তিনি আরও বলেন, “এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

‎ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। অনেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

‎এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন  চৌধুরী  জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ