মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাত ভিটা নামক জায়গা থেকে একটি আবাদী জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় চলমান রাস্তা সংস্কারের সময় ট্রাক্টর যাওয়া আসার কারনে রাস্তা দু'পাশে মাটি ভেঙ্গে পড়লে মাটি ভর্তি ট্রাক্টর আটকিয়ে উলিপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম মেহেদী হাসান কে ফোন করেন রাস্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা। ফোন পেয়ে তাৎক্ষণিক সময়ে সহকারী কমিশনার ( ভূমি ) এস এম মেহেদী হাসান ঘটনা স্তলে দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা এবং পান্ডুল ইউনিয়নের ভুমির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সেখানে পাঠানো হলে তারা এসে মানা করলেও দুদিন পর আবার সেখান থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করে। একইভাবে আবারও ফোন পেয়ে সহকারী কমিশনার ( ভূমি ) এস এম মেহেদী হাসান ঘটনা স্তলে এসে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং দ্বিতীয়বার আবারো মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়নের ভুমি কর্মকর্তা ও উলিপুর থানা প্রশাসন সহ আরো অনেকে।