1. admin@doinikbartamansongbadbd.com : admin :
স্কাউট অবদানের স্বীকৃতি স্বরূপ রৌপ্য ইলিশ আ্যাওয়ার্ড পেলেন বোয়ালখালির কৃতি সন্তান মজিবুর রহমান ফারুকী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্কাউট অবদানের স্বীকৃতি স্বরূপ রৌপ্য ইলিশ আ্যাওয়ার্ড পেলেন বোয়ালখালির কৃতি সন্তান মজিবুর রহমান ফারুকী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার পিসি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুর রহমান ফারুকী এলটিকে স্কাউটে অবদানের স্বীকৃতি স্বরূপ রৌপ্য ইলিশ আ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ জাতীয় স্কাউটস।
গত(৬ জানুয়ারি)মঙ্গলবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে ২০২৩ সালের বিভিন্ন ক্যাটাগরিতে আ্যাওয়ার্ড অনুমোদন করা হয়। রৌপ্য ইলিশ আ্যাওয়ার্ড প্রাপ্তদের চুড়ান্ত তালিকায় জাতীয় সদর দফতরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৪ জন স্কাউটারকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক(চলিত দায়িত্ব),মো.শামসুল হক স্বাক্ষরিত নোটিশে এই আ্যাওয়ার্ড অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম অঞ্চল থেকে মোট তিনজন স্কাউটার এই সম্মানের অধিকারী হয়েছে- লিডার ট্রেনার ম.মাইন উদ্দিন তালুকদার, মো.মুজিবুর রহমান ফারকী, এবং কক্সবাজার জেলার স্কাউটার এ্যাডভোকেট ফরিদুল আলম।
মো.মুজিবুর রহমান ফারকী পূর্বে যে গুলো অর্জন করেন-২০০১ সালে ন্যাশনাল সার্ভিস আ্যাওয়ার্ড,২০০৭ সালে মেডেল অব মেরিট,২০১২ সালে বার টু দ্যা মেডেল অব মেরিট, ২০১৭ সালে সিএনসি আ্যাওয়ার্ড, ২০১৮ সালে সভাপতি আ্যাওয়ার্ড,২০২০ সালে লং সার্ভিস আ্যাওয়ার্ড। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রমে উন্নয়ন ও সম্প্রসারণে তার অবদানের জন্য আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রশিক্ষকের সম্মাননা ও দেওয়া হয়।
স্কাউটিংয়ের পাশাপাশি মুজিবুর রহমান ফারুকী উপজেলা, জেলা, ও অঞ্চল পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম অাঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তাহার এই আ্যাওয়ার্ড অর্জনে চট্টগ্রাম তথা বোয়ালখালি উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ