1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর ফিরে পেয়েছেন তার ছেলে আব্দুর রহমান। এতে আনন্দের জোয়ার বইছে দরিদ্র পরিবারটির মাঝে ।

স্থানীয়দের সাথে কয়েক দফায় শালিসে বৈঠকের পর আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জমির মালিকানা ও দখল আব্দুর রহমানকে বুঝিয়ে দেন। মালিকানা বুঝে পাওয়ার পর জমিতে হালচাষ করে ভুট্টা রোপন করেছেন আব্দুর রহমান।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ১৯৭৬ সালে বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এক একর ৫০ শতক জমি পত্তন/সরকারি বন্দোবস্ত দিয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসন। ছেলে আব্দুর রহমানের বয়স যখন ৭ বছর, তখন হটাৎ করেই মারা যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এরপর থেকে বেদখল হয়ে যায় পুরো সম্পত্তি। নাবালক থাকার কারণে ওই সময় বাবার জমির দখল ধরে রাখতে পারেননি ছেলে।

আব্দুর রহমান বলেন, ‘বাবা যখন মারা গেলেন, তখন আমার বয়স ৭ বছর। বাবার শোক কাটিয়ে উঠার আগেই স্থানীয় প্রভাবশালীরা আমাদের জমিগুলো দখল করে নেয়। আমরা বার বার চেষ্টা করেছি জমি উদ্ধারের, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের কাগজপত্র ভুয়া, টাকা পয়সা না থাকার কারণে পাত্তা দিতো না প্রতিপক্ষরা। স্থানীয়ভাবে শালিস মীমাংসার জন্য বসলে মানতো না প্রতিপক্ষের লোকজন। পরে উপজেলা ভূমি অফিসে এ্যাসিল্যান্ডের কাছে যাই। তিনি কয়েকদফায় কাগজপত্র যাচাই করে শালিস ডাকেন। সেখানে সিদ্ধান্ত হওয়ার পর জমিতে লাল কাপড় বেধে দিয়ে আজ দখল বুঝে পেলাম। আমি অসহায় ছিলাম, এ্যাসিল্যান্ড স্যার না হলে শেষ বয়সে পথে বসতে হতো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ