
মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরে সালথায় বিশেষ অভিযানে পরিচালনা করে মোঃ মনির মোল্ল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।
রবিবার (১১জানুয়ারী) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার কৃত মনির মোল্লা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।
তিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।
সালথা থানার (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মনির মোল্ল্যাকে গ্রেফতার করেছে। মনিরের বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। রবিবার ওইসব মামলায় গ্রেফতা দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।