1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ করে বাংলাদেশের খেলাফত মজলিসে যোগদান করেছেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ করে বাংলাদেশের খেলাফত মজলিসে যোগদান করেছেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরে সালথায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন আওয়ামী লীগের ৫ নেতা।
আজ শনিবার (১০ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়দা মাদ্রাসার মাঠে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা । এ সময় তারা শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন যে সকল নেতারা। তারা হলেন, রামকান্তপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্লা, ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর, ও আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম।
এ সময় রামকান্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা বলেন, আল্লামা শাহ মোহাম্মদ আকরাম আলী সাহেব ফরিদপুরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি আবিসহ আওয়ামী লীগের ৫ নেতা সহ পাঁচ শতাধিক কর্মী নিয়ে তার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা করলাম। বিনা লোভ, বিনা স্বার্থে, বিনা প্ররোচনায়, বিলাউজ কালিতে কোন চাপের সম্মুখীন না হয়ে ও হুজুরের ব্যবহারে এবং তার আচার-আচরণের পরে আমরা খুশি হয়ে হুজুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ