1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঙ্গু ও অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঙ্গু ও অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় পঙ্গু ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এই সহায়তা কার্যক্রমের উদ্যোগ নেন কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের জনপ্রিয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

ভেড়ামারা কোচস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমাজের অবহেলিত ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল-হাদী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর জিয়া, ভেড়ামারা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি ও বিএনপি নেতা মোঃ বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার দৃষ্টান্ত স্থাপন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ