1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি-ফাইম,সাধারণ সম্পাদক-আরিফ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি-ফাইম,সাধারণ সম্পাদক-আরিফ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পঠিত

কুষ্টিয়া: কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে ফুয়াদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক পদে মো:আরিফুল ইসলাম আরিফ নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির মোট ভোটার সংখ্যা ৬৮৬টি। এর মধ্যে ৬৪১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটে সভাপতি পদে বটগাছ প্রতীকে ফুয়াদ রেজা ফাহিম ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:মাসুদ রানা ছাতা প্রতীকে ১০২ ভোট এবং মো:আল আমিন রানা(কানাই) গরুর গাড়ি ৯১ ভোট পেয়ছেন।

সাধারণ সম্পাদক পদে ট্রাক প্রতীকে আরিফুল ইসলাম আরিফ ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম সিরাজুল ইসলাম (টোটন) মোটরসাইকেল প্রতীকে ১৭৫ ভোট এবং মো:মোস্তফা জাহাজ প্রতীকে ১০৩ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে আনারস প্রতীকে মো:ইদ্রিস আলী ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:তরিকুল ইসলাম কাঠাল প্রতীকে ২২৬ ভোট এবং মো:মাসুদ আহসান আম প্রতীকে ৯ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে রেন্জ প্রতীকে মো:সাইদুল ইসলাম বিশ্বাস ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আবুল কালাম আজাদ টায়ার প্রতীকে ১৫৩ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক টিয়া পাখি প্রতীকে পদে মো: অভি আরাফাত ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:আশিকুর রহমান মোরগ প্রতীকে ১৯৭ ভোট এবং মো:জুয়েল প্রামানিক ময়ূর প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে মো:জিল্লুর রহমান ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:আবু হেনা মোস্তফা কামাল (লিটন) দেয়াল ঘড়ি প্রতীকে ২২৯ ভোট পেয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য ৯ পদে মধ্যে যৌথভাবে ৫০৫ ভোট পেয়ে ১ম মই প্রতীকে নিশান আহমেদ ও দোয়াত কলম প্রতীকে মো:জুবায়েদ হোসেন,টেবিল প্রতীকে ৫০১ ভোট পেয়ে ২য় গোলাম মোস্তফা,খেজুর গাছ প্রতীকে ৪৮৩ ভোট পেয়ে ৩য় মো:আমিরুল ইসলাম,মাছ প্রতীকে ৪৭৭ ভোট পেয়ে ৪র্থ মো:ওয়ালিউর রহমান,বালতী প্রতীকে ৪৬২ ভোট পেয়ে ৫ম মো:মজিবর রহমান,বই প্রতীকে ৪৪১ ভোট পেয়ে ৬ষ্ঠ শ্রী পরেশ কুমার ঘোষ মিলন,চেয়ার প্রতীকে ৪২৩ ভোট পেয়ে ৭ম সাইফুজ জামান সুজন ও হাতি প্রতীকে ৩৬৩ ভোট পেয়ে রমেশনাথ চ্যাটার্জি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৫ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন,সহ-সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন,সহ-সাধারণ পদে ২ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,কোষাধ্যক্ষ পদে ২ জন এবং নির্বাহী সদস্য ৯ পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ