1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হোসেনপুরে জেলা পুলিশের ওপেন হাউজ ডে: জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোসেনপুরে জেলা পুলিশের ওপেন হাউজ ডে: জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর ৩টায় হোসেনপুর থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হোসেনপুর থানার আওতাধীন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তোফাজ্জল হোসেন।
ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার মহোদয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি সেবা বিষয়ে উপস্থিত জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। আলোচনাকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশের শক্তির মূল ভিত্তি হচ্ছে জনগণ।” গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিতে জনগণের সহযোগিতায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা, অযথা পুলিশি হয়রানি কিংবা অন্য কোনো সমস্যার বিষয়ে জনগণের মতামত জানতে চান। উপস্থিত নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম। জেলা পুলিশ জানায়, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ