1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শ্রীপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবা- মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবা- মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার )

ফোন ব্যবহার করতে নিষেধ করার অভিমানে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে বাবা-মার সঙ্গে ওই কিশোরীর মনোমালিন্য হয়। এক পর্যায়ে তার থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা-মা।

ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন কেড়ে নেওয়ারঅভিমানে আজ সকালে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ