1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আল হালাল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আল হালাল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পঠিত

মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানবতার সেবায় এগিয়ে এসেছে আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ। শীত মৌসুমে ধর্মীয় দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনদের সহযোগিতার লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হালাল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব আজিজুর রহমান। তাঁর উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরাও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
শীতের কষ্ট লাঘবের পাশাপাশি ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র পেয়ে ইমাম ও মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন এবং জানান, আল হালাল ফাউন্ডেশনের এই সহায়তায় তারা অত্যন্ত আনন্দিত। অনেকেই বলেন, এর আগে কোনো সংগঠন থেকে তারা এ ধরনের শীত উপহার পাননি। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে গত পাঁচ বছর ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও খাদ্য সহায়তা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা জনাব আজিজুর রহমান বলেন,
“সমাজের অবহেলিত ও সেবামূলক কাজে নিয়োজিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল হালাল ফাউন্ডেশন আগামীতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।”
স্থানীয়ভাবে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ