1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ৬ষ্ঠ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ৬ষ্ঠ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত

দেবিদ্বারে কুমিল্লা জেলা প্রতিনিধি
মোঃ আল আমিন।

দেবিদ্বারে প্রবাসীদের প্রাণের সংগঠন ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন। এ সংগঠনটির আয়োজনে প্রতিবছর উপজেলার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বার্ষিক হিফজুল  কোরআন প্রতিযোগিতা। 

  ১০ ই জানুয়ারি ২০২৬ইং শনিবার সকাল ৯  ঘটিকায়  সাইফুল ইসলাম মিঠু মুন্সী ও দিদারুল আলম সোহাগের সঞ্চালনায়  ফতেহাবাদ  ঈদগাহ মাঠে  ৫০টি মাদ্রাসার অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হয়। সন্ধ্যায়  জাঁকজমকপূর্ণ ইসলামিক  সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। 

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন   প্রবাসী কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা আলী হায়দার হেলাল মুন্সি। 
অবঃ প্রাপ্ত ডি জি এম গ্রামীণ ব্যাংক। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের খাঁন। অবঃ উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। 

প্রধান আলোচক হিসাবে  উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ নজরুল ইসলাম মুন্সী। 
সভাপতি ফতেহাবাদ কেন্দ্রীয় ঈদগাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

 মোঃ  খোরশেদ আলম। বিশিষ্ট  ব্যবসায়ী ঢাকা। 

মোঃ সাকিল উদ্দিন মুন্সি, সভাপতি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়। 

ডাঃ গোলাম জিলানী, ডেন্টিস্ট দেবিদ্বার। 

মোঃ শাহজালাল সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ক্যান্টনমেন্ট, কুমিল্লা। 

মোঃ তাজুল ইসলাম, অধ্যক্ষ ফতেহাবাদ নায়েব আলী  কলেজ। 

মোঃ এরশাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফতেহাবাদ। 

মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ ইসলামী ব্যাংক কুমিল্লা। 

এ্যাডভোকেট হুমায়ুন কবির। কুমিল্লা। সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে ১০জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন  আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

প্রথম স্থান অর্জন করে রাহুল তামিম, পৈরাঙ্কুল ইমাম বুখারী মাদ্রাসা। দেবিদ্বার। 

দ্বিতীয় স্থান অর্জন করে মোঃ জুবায়ের আহম্মেদ, গোপালনগর সাফিয়া খাতুন মাদ্রাসা। 

তৃতীয় স্থান অর্জন করে মোঃ ফজলে রাব্বি, দেবিদ্বার দারুলউলুম  মাদ্রাসা। 

প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ ছাদির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম,  সাধারণ সম্পাদক দিদারুল আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, ও উপস্থিত সংগঠনের সদস্যরা, কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,  

 প্রবাসী কল্যাণ  সংগঠনের প্রত্যেক সদস্যের প্রতি আমরা কৃতজ্ঞ, যাদের আর্থিক সহযোগিতায় প্রতিবছর বিশাল আয়োজনে, আমাদের গ্রামে এই হিফজুল কোরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী সকল মাদ্রাসার কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানটি সফলতা পেয়েছে। 

 আমাদের এ আয়োজনের একমাত্র লক্ষ্য হাফেজ ছাত্রদেরকে সম্মানিত করা, কোরআন শিক্ষার প্রতি তাদেরকে উৎসাহিত করা। দেশে ও সমাজে নগ্ন সংস্কৃতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে, ব্যতিক্রমধর্মী  ইসলামিক সাংস্কৃতিক  সন্ধ্যা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।  সকলের সহযোগিতায় আগামীতে আরও বিশাল আয়োজনে এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ