1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১১

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশির বাসায় অভিযান চালিয়ে প্রশ্ন পত্রের ফটোকপি ও ডিভাইসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ী মাদারীপুর জেলায়, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ও বাকী এক মহিলাাসহ ৮,জনের বাড়ি নাগেশ্বরী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১১, জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছে প্রশ্নপত্রের ফটোকপি ডিভাইস পাওয়া গেছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেয়া প্রশ্নপত্রের সাথে আটককৃতদের নিকট পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না তা এখনও মিলিয়ে দেখা হয়নি।
আজ বিকেল ৩ টায় কুড়িগ্রামের নাগেশ্বরী,সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ হাজার ২শ ৭৪ জন পরীক্ষার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ