1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৮ দিন পর নগরকান্দায় গলাকাটা পরিচয় সনাক্ত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

৮ দিন পর নগরকান্দায় গলাকাটা পরিচয় সনাক্ত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান (ফরিদপুর) সালথা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত -পা বাঁধা ও গলাকাটা অবস্থায় উদ্ধার হাওয়া
অজ্ঞাত যুবকের মরা দেহের পরিচয় অবশেষে সনাক্ত করা হয়েছে। ঘটনার আট দিন পর পুলিশ নিশ্চিত করেছে, নিহত ব্যক্তির নাম আলী মোল্লা, (৩৪) নিহত নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের বাসিন্দা এবং পিতা হালিম মোল্লা।

এর আগে গত ১ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে মরা দেহটি উদ্ধার করে পুলিশ। তপন লাশের হাত-পা বাঁধা ও গলাকাটা থাকায় ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, উদ্ধারকৃত মোরা দেহটির পরিচয় সনাক্তে শুরু থেকেই পুলিশ সর্বত্র চেষ্টা চালিয়ে আসছিলা। তবে দীর্ঘ সময়ও কোন সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায়, লাস্ট উদ্ধার করে একদিন পর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় মরা দেহটি বেওয়ারিশ হিসাবে ফরিদপুরের আলিপুর কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে দাপরের সাত দিন এবং লাশ উদ্ধারের আট দিন পর বৃহস্পতিবার রাতে বিভিন্ন সূত্রে ও নিহতের স্বজনদের সহযোগিতায় অবশেষে মরা দেহটির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে, নিহত আলী মোল্লা প্রায় দুই বছর ধরে এলাকায় বসবাস করতেন না। তিনি একাধিক বিয়ে করেছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় আলি মোল্লা দীর্ঘদিন ধরে পরিবারের ভরণ পোষণ দিতেন না। তিনি বাইরের লোক পাঠানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন, স্থানীয়ভাবে যাকে, আদম ব্যবসা”বলা হয়। এই কাজে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাহা পরিশোধ করতেন না। প্রায় তিনি এলাকায় আসা যাওয়া বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যার কারণ ও জড়িতদের সনাক্ত ে তদন্তে জোরদার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি রাসূল সামদানী আজাদ। পুলিশ জানায়, অতীত কর্মকাণ্ড, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্ক গুলো খতিয়ে দেখা হচ্ছে, খুব শীঘ্রই এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ