1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে জমির টপ সয়েল কাটার অপরাধে ৮ লাখ টাকা জরিমানা  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জমির টপ সয়েল কাটার অপরাধে ৮ লাখ টাকা জরিমানা 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে স্বপন কবিরাজ নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী এলাকায় অভিযান চালিয়ে  এ জরিমানা করা হয়। রায়পুর থানা পুলিশের সহায়তায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্বপন কবিরাজ নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। কৃষি জমির উপরিভাগের মাটি কাটা রোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যারাই মাটি কাটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ