1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে ডা. আব্দুর সালামের নির্বাচনী প্রচারণা পরিচালনা সংক্রান্ত আলোচনা সভা ‎ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ডা. আব্দুর সালামের নির্বাচনী প্রচারণা পরিচালনা সংক্রান্ত আলোচনা সভা ‎

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি

‎ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড়ের ৫ নং ওয়ার্ড (ভরনিয়া ভুতপাড়া) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও–২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুর সালামের নির্বাচনী প্রচারণা পরিচালনা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ৭ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, ঠাকুরগাঁও–২ আসনটি বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার আংশিক এলাকা, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত।

‎সভায় উপস্থিত ছিলেন ধর্মগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সাহাবুউদ্দীন সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর সবুর, রাণীশংকৈল পৌর যুবদলের সভাপতি মো. ওমর ফারুক, ধর্মগড় ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. সাজেমান আলী সাজু এবং ধর্মগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সাকিল আনোয়ার।
‎এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।


বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মো. আবদুর সালামের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনার করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি নীতিমালা তুলে ধরে আচরণবিধি লঙ্গন না করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ