
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মাগরিব নামাজের পর তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর বিতারা ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহাদেশ আবু নছর আশরাফী। বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি সারাজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে গেছেন।”
এ সময় তিনি তার পিতা, ধামতি কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস ফজলুল করিম (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নম্বর বিতারা ইউনিয়নের আমির মাওলানা নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানী,তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক,৩নং বিতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমান, মাওলানা নুরুল ইসলাম সহ আরও অনেকেই।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়