1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শেরপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ                                       - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ                                      

শেরপুর জেলা প্রতিনিধি :ববি রানী রায়
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

শেরপুরে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার শহরের কালীরবাজার এলাকায় অবস্থিত চেম্বার ভবনের সামনে শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রতিষঠানটির পরিচালক মহিউদ্দিন আহাম্মেদ মামুন, শুভ্র সাহা বাবন, শেখ শোভন, সহসচিব তন্ময় বনিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের চারদিকে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে। যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা মাথায় রেখে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সঙ্কটে শেরপুরের মানুষের পাশে থাকবে চেম্বার অব কমার্স ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ