1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে চাচার বিরুদ্ধে ১৩ বছরের প্রতিবন্ধি ভাতিজিকে ধর্ষণের অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে চাচার বিরুদ্ধে ১৩ বছরের প্রতিবন্ধি ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার (বাইস্যা বাড়ি)’র মৃত ইয়াসিন আলীর ছেলে মোঃ আমিন এর বিরুদ্ধে ১৩ বছরের প্রতিবন্ধি প্রতিবেশি ভাতিজিকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে ত্রিশাল থানায় ভিকটিমের মা একটি অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম কে বিভিন্ন কৌশলে ঢেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন নারী লোভি আমিন মিয়া। ধর্ষণের ফলে বর্তমান তিনমাসের অন্তঃসত্ত্বা ১৩ বছরের মানসিক প্রতিবন্ধি মেয়েটি। সরলতার সুযোগ নিয়ে এ নেক্কারজনক ঘটনাটি ঘটায় নারীলোভি আমিন।

ভিকটিম মানসিক প্রতিবন্ধি হওয়ার ফলে ঘটনাটি ঘটার সময় পরিবারের লোকজন তেমন বুঝতে পারেনি। ধর্ষণের ফলে তিনমাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা নীরিক্ষা করলে পরিবারসহ প্রতিবেশীদের মাঝে বিষয়টি প্রকাশ পায়।

ভিকটিমের মা বলেন, “আমার মেয়ে প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে স্কুলে পাঠাইনি। সব সময় নিজের কাছেই রাখতাম, যাতে তার সঙ্গে কোনো খারাপ কিছু না হয়। কিন্তু আমার মেয়েটা তার বাবার প্রতিবেশী ভাইয়ের কাছেই ধর্ষণের শিকার হলো। আমি এই ঘটনার বিচার চাই।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এলাকাবাসী ও স্বজনদের দাবি আমিনের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক অপরাধ করার সাহস না পায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ