1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথা"য় স্কুলের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথা”য় স্কুলের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৪ নং রাংগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে থাকা ৮ থেকে ৯ টি মূল্যবান মেহগুণী গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নান্নু মেম্বারের বিরুদ্ধে। বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩ জানুয়ারি) বিদ্যালয়ের চত্বরে প্রায় ১২ বছর আগের লাগানো মেহগনি গাছ গুলো কেটে নেয়া হয়।। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সালথা থানার ওসির কাছে মুঠোফোনে অভিযোগ জানান। স্থানীয় বাসিন্দা মোঃ ওবায়দুর শরীফ বলেন, দুপুরের দিকে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনা ম্যাডামকে বিষয়টি জানান। তখন তিনি বলেন, নান্নু মেম্বার দাবি করেছেন গাছগুলো তার নিজস্ব জমির এবং তিনি সেগুলো বিক্রয় করেছেন। এ বিষয়ে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীনা আক্তার বলেন, নান্নু মেম্বার ফোনে আমাকে ধমক দিয়ে বলেন, আমার জায়গ ার গাছ আমি বিক্রি করেছি, আপনারা তো মাথা ব্যাথা কেন, পরে তিনি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবহিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাশেম উদ্দিন বলেন, বিদ্যালয়ের জমির ভিতরে গাছ হলে কোনভাবেই তা কাটার অনুমতি দেওয়া যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।

সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ বহন বন্ধ করা হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তির ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করা হবে।
বিকালে সরজমিনে দেখা যায়, কাটা গাছ বহলের জন্য একটি নসিমন প্রস্তুত রাখা হয়েছিল। পরে সাংবাদিক ও পুলিশের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্টরা গাছ রেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

স্থানীয়দের দাবি, এসব মেহগনি গাছের বাজার মূল্য কমপক্ষে ৫০ হাজার টাকা। তবে নান্নু মেম্বার দাবি করেন, তার নিজস্ব জমির ভিতরে এই গাছ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ