1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল।

মোঃআবু ইউসুফ উদয় কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিবের আয়োজনে রোববার (৪ জানুয়ারি) আসর নামাজের পর সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে এলাকার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে আগত হাফেজদের মাধ্যমে পবিত্র খতমে কোরআন পরিচালনা করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন বাংলাদেশ রাহমানিয়া কাফেলার আমির ও বানিয়াপাড়া দরবার শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কাসেমী। দোয়া মোনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের পীর আব্দুল হাই আতিকী।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন।
অনুষ্ঠানে বিএনপি কচুয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি খালেদ খালেক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ