
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের দুইবার নির্বাচিত এমপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার (০২ জানুয়ারি) লক্ষ্মীপুর ও রায়পুরের মসজিদ গুলোতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুমা পরবর্তী ও বাদ আসর আয়োজিত এ মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণও কামনা করা হয়।
এ সময় রায়পুর বাজার বড় মসজিদে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, ডেন্টিস্ট নুরে আলম মুকুলসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কেরোয়া মোল্লার হাট আজিজিয়া জামে মসজিদে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম মোল্লার নেতৃত্বে ও দক্ষিন কেরোয়া আশ্রাফিয়া জামে মসজিদে (লাল মসজিদ) এডভোকেট ইব্রাহিম খলিলের নেতৃত্বে জুমার নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এতে কেরোয়া ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের রাজনৈতিক জীবন ও রায়পুরের মানুষের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন জনগণের নেতা—মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো একজন আপোষহীন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ।