
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার বাদাঘাট বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি জুনাঈদ আহমদ রাসেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ফজলে রাব্বি মারুফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সা’দ এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা দেলোয়ার হুসাইন।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ছাত্র সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে এবং সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জুনাঈদ আহমদ রাসেল, সহ-সভাপতি হিসেবে মাজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দেলোয়ার হুসাইন ভুঁইয়া।