1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় তিন ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত  - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় তিন ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

 লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত  বিরোধকে কেন্দ্র করে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে   হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায়। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তোফায়েলের সঙ্গে তার তিন ভাই—তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে দ্বিতীয় দফায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ