1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২ জানুয়ারি ২০২৬ উপলক্ষে ৩ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালেই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রাণীশংকৈল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি অফিসা রাণীশংকৈল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. হযরত আলীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। সমাজে বৈষম্য দূর করতে এবং মানবিক সমাজ গঠনে সমাজসেবামূলক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ উন্নয়ন আরও বেগবান করা সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, সমাজসেবামূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। তিনি সমাজসেবা কার্যক্রমে যুক্ত সকল সংগঠন ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সমাজসেবা কার্যক্রমে অবদান রাখা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অতিথিরা মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ