1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খুলনায় হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী গাজী সবুজ গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী গাজী সবুজ গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত

খুলনা প্রতিনিধি

খুলনার শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর সাবেক শিক্ষার্থী এবং আইটি ফার্ম এর কর্ণধার শায়েখ মাহমুদ শাওন এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদ কে হত্যা চেষ্টা মামলায় বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান সবুজকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

সবুজ সাতক্ষীরা আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায় গাজি মিজানুর রহমান সবুজ এর নামে অর্থ আত্মসাত ,চেক জালিয়াতি ও নারী নির্যাতনের মামলাও রয়েছে। নারী কেলেঙ্কারি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক নারীর গোপন ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে

এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির অভিযোগ এবং ভিডিও সহ প্রমাণ মিলেছে মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার সকালে সবুজকে আদালতে প্রেরণ করা হয় এবং শুনানি শেষে খুলনা জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ