1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে কনকনে শীতে কাঁপছে নদীতে ভাসমান জেলে সম্প্রদায় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে কনকনে শীতে কাঁপছে নদীতে ভাসমান জেলে সম্প্রদায়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর বুকে ভাসমান নৌকায় জীবন যাপন করছে অসংখ্য জেলে পরিবার।প্রচন্ড শীতের সাথে যুদ্ধ করে মানতা সম্প্রদায়ের ওই ভাসমান জেলেদেরকে টিকে থাকতে হচ্ছে। নদীর বুকে শীত মানে এক বিশাল বরফখন্ডের নিচে বাস করা।নদীর কালচে পানির উপর ভাসমান ওই নৌকাগুলোই তাদের ঘর,বিছানা,রান্নাঘর আর বেঁচে থাকার একমাত্র ঠিকানা।এই নৌকাতেই জন্ম,এই নোকাতেই বেড়ে উঠা, আবার এই নৌকাতেই মৃত্যু হয় ওদের।

তাদের এমনই ভাগ্য যে,অনেক সময় মৃত ব্যাক্তির দাফন -কাফন ও ভাগ্যে জোটেনা।এমনকি মৃত ব্যাক্তির লাশ নদীতে ফেলে দিতে হয়।গত কয়েকদিন ধরে রায়পুরে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশী বিপর্যস্ত হয়ে পড়েছে মেঘনা নদীতে ভাসমান জেলে সম্প্রদায়ের লোকগুলো।কনকনে শীতে রাতভর কাঁপছে শিশু থেকে বৃদ্ধ সবাই।ঘুম নেই তাদের চোখে।ঠাণ্ডা বাতাসে যেন তাদের শরীর বরফ হয়ে যায়।

গত ৭ দিন ধরে ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের কারনে অনেকেই নদীতে মাছ শিকারে যেতে পারছেনা।নৌকাতে বসেই অলস জীবন যাপন করছে তারা।নদীর পাড়ে গিয়ে দেখা যায়,একটা পাতলা কম্বল গায়ে জড়িয়ে নৌকার এক কোনে গুটি সুটি হয়ে শুয়ে আছে শিশুরা।নৌকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার কোন উপায় নেই।নদী থেকে ভেসে আসা বাতাস যেন ওদের বুক চিরে ঢুকে পড়ে।প্রচন্ড শীতে মানুষ ঘরে ফিরলেও মানতা সম্প্রদায়ের মানুষদের ফেরার কোন ঘর নেই।ভাসমান নৌকাই তাদের শেষ আশ্রয়।

নৌকায় ভাসমান মানতা সম্প্রদায়ের সুফিয়া খাতুন ও আসমা আক্তার বলেন,আমরা জন্মের পর থেকে নৌকাতেই আছি,কখনো ঘরে শোবার আনন্দ পাইনি।শীতে বাচ্চারা কাঁদে, কিন্তু আমাদের করার কিছুই নেই।বৃদ্ধ জলিল মাঝি বলেন,গরমকালে রোদ,বর্ষাকালে বৃষ্টি আর শীতকালে ঠান্ডা,সবই আমাদের সইতে হয়।নদীর বাতাস প্রচন্ড ঠান্ডা, মনে হয় শরীরটা জমে যাচ্ছে। একদিন মাছ ধরতে না পারলে চুলাও জ্বলেনা।মাছ ধরা বন্ধ থাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন,নদীতে ভাসমান জেলে সম্প্রদায়ের বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি।খুব দ্রুত সরকারি সহায়তা নিয়ে তাদেরকে পৌছানো হবে।চাল ও শীতবস্ত্র বিতরন করা হবে।ইতিমধ্যে কিছু শীতবস্ত্র বিতরন করা হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ