1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীর হানাতুন নেছা কেয়া নামে দশম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায়। লেখাপড়ার সুবিধার্থে সে ঠাকুরগাঁও সদর পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি মেসে থাকতো।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিষয়টি ঘিরে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বিস্ময় বিরাজ করছে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ