1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুনামগঞ্জ- ১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ- ১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির মনোনীত প্রার্থীদের আয়, সম্পদ ও দায়দেনার বিস্তারিত বিবরণ প্রকাশ পেয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী বর্তমানে একজন ব্যবসায়ী। তিনি পূর্বে চিকিৎসা পেশা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। হলফনামা অনুযায়ী, কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ১ লাখ ২৮ হাজার টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় ৬ লাখ ৭৮ হাজার ৭২০ টাকা এবং ব্যবসা থেকে আয় ৮ হাজার ৬৮২ টাকা।

তার নির্ভরশীলদের আয় হিসেবে কৃষি খাত থেকে ৭২ হাজার টাকা, ভাড়া বাবদ ১০ লাখ ৪৪ হাজার টাকা, ব্যবসা থেকে ৪ লাখ ১০ হাজার ৭৭১ টাকা এবং চিকিৎসা পেশা থেকে ১৩ লাখ ২৬ হাজার ২৩৩ টাকা উল্লেখ করা হয়েছে।

অস্থাবর সম্পদের মধ্যে তার নিজ নামে রয়েছে নগদ অর্থ ১ লাখ ৬৪ হাজার ৬২১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২ লাখ ৪৭ হাজার ২৫ টাকা, শেয়ার ও বন্ডে বিনিয়োগ ২ লাখ ৫০ হাজার টাকা, যানবাহন ২৫ লাখ টাকা, স্বর্ণ ৯০ হাজার টাকা, ইলেকট্রনিক পণ্য ১ লাখ ২০ হাজার টাকা ও আসবাবপত্র ১ লাখ ১০ হাজার টাকা। অর্জনকালীন সময়ে এসব সম্পদের মূল্য ছিল ৩৪ লাখ ৮১ হাজার ৬৪৬ টাকা, যা বর্তমানে আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা।

স্বামী/স্ত্রীর নামে রয়েছে নগদ অর্থ ৮১ লাখ ১৪ হাজার ৬৬২ টাকা, ব্যাংকে জমা ৫৮ লাখ ১৩ হাজার ২৮৫ টাকা, শেয়ার ২ লাখ ৫০ হাজার টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ৫০ লাখ টাকা, যানবাহন ১৫ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রসহ মোট সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে তার নিজ নামে রয়েছে ০.৭২ শতাংশ জমি, ৫.২৯ একর অকৃষি জমি (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত) ও বাড়ি/অ্যাপার্টমেন্ট। এসবের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়া স্ত্রীর নামে ৩৪ শতাংশ জমি, অকৃষি জমি ও প্লট এবং বাড়ি/অ্যাপার্টমেন্ট মিলিয়ে বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

অন্যদিকে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি একজন ব্যবসায়ী। তার বার্ষিক আয় হিসেবে ভাড়া বাবদ ৪৯ হাজার ৫০০ টাকা এবং ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ১ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৮২৯ টাকা ৯৫ পয়সা। নির্ভরশীলদের বার্ষিক আয় ৭ লাখ ৫ হাজার ১২১ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তার নিজ নামে রয়েছে নগদ অর্থ ১ লাখ টাকা, ব্যাংকে জমা ৫৩ লাখ ৪৭ হাজার ৩৬২ টাকা, স্পিডবোট ও মোটরসাইকেল, স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রসহ সম্পদ। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির ব্যবসায় বিনিয়োগসহ তার অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৫ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৬১৪ টাকা।

স্বামী/স্ত্রীর নামে নগদ অর্থ, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, স্বর্ণ ও অন্যান্য সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৭৬ লাখ ৮১ হাজার ৩১৩ টাকা। স্থাবর সম্পদের মধ্যে তার নিজ নামে রয়েছে ৫.২৭ একর কৃষি জমি, ১৯.৪০ একর অকৃষি জমি, পাকা ও সেমিপাকা ভবন এবং বাড়ি/অ্যাপার্টমেন্ট। এসবের বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা।

এছাড়া স্বামী/স্ত্রীর নামে ৪.০৩ একর কৃষি জমি রয়েছে, যার বর্তমান মূল্য ১২ লাখ ৮৯ হাজার ৬৪০ টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে তার নেওয়া ঋণের পরিমাণ ২ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৪৪০ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

০২.০১.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ